নিজস্ব প্রতিবেদক
এর আগে রোববার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকা থেকে প্রদীপ দাশকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে চকবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজ রাতে প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার একটি মামলায় সোমবার বিকেলে আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।
